top of page

বাংলার ভবিষ্যৎ গড়ে তুলুন: আপনার মতামত, আমাদের ইস্তেহার

এ লড়াই বাঁচার লড়াই, বাংলা বাঁচানোর লড়াই

home.jpg
শিক্ষা
Education.png

স্কুল ও কলেজে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ দুর্নীতিমুক্ত এবং নিয়মিত করা। শূন্যপদ পূরণ করা। পড়াশোনার পাশাপাশি কারিগরি ও হাতে-কলমে কাজের প্রশিক্ষণকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা। 

কর্মসংস্থান
Employment.png

রাজ্য সরকারের সমস্ত দপ্তরে পড়ে থাকা শূন্যপদগুলো একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে পূরণ করা। অস্থায়ী কর্মীদের জন্য নির্দিষ্ট কাজের সময়, সামাজিক সুরক্ষা এবং বিমা নিশ্চিত করা।

মাইক্রোফিন্যান্স
Micro Finance.png

মাইক্রোফিন্যান্স সংস্থাগুলোর চড়া সুদের হার নিয়ন্ত্রণে কড়া আইন এবং তদারকি ব্যবস্থা চালু করা। গ্রামীণ মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সরকারি ব্যাংক থেকে নামমাত্র সুদে ঋণের ব্যবস্থা করা যাতে বেসরকারি ঋণের জাল থেকে তারা মুক্তি পান।

শিল্পায়ন
Industry.png

স্থানীয় স্তরে ছোট শিল্প স্থাপনে সরকারি সহায়তা ও ঋণের সহজলভ্যতা। রাজ্যে বড় বিনিয়োগ আকর্ষণ এবং বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরুজ্জীবিত করার পরিকল্পনা।

স্বাস্থ্য
Healthcare.png

গ্রাম বা ব্লক স্তরের হাসপাতালেই উন্নত চিকিৎসা ও বিশেষজ্ঞ ডাক্তার নিশ্চিত করা যাতে 'রেফার কালচার' বন্ধ হয়। সমস্ত সরকারি হাসপাতালে অত্যাবশ্যকীয় ওষুধ এবং সব ধরনের ল্যাবরেটরি পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা।

শ্রমিক সুরক্ষা
Migrant Workers.png

অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য বাজারের মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে ন্যূনতম মাসিক মজুরি' নির্ধারণ ও তা কঠোরভাবে কার্যকর করা। ভিনরাজ্যে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ দুর্ঘটনা বিমা এবং তাদের পরিবারের জন্য বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা নিশ্চিত করা।

গ্রামীণ উন্নয়ন
Gramin Unnayan.png

বছরে ১২০ দিনের কাজের গ্যারান্টি, আবাস যোজনায় ঘর নিশ্চিত করা, গ্রামীণ এলাকায় প্রতিটি সংযোগকারী রাস্তা পাকা করা।

পরিবেশ
Environment.png

গঙ্গা ও পদ্মা পাড়ের নদী ভাঙনপ্রবণ এলাকায় স্থায়ী বৈজ্ঞানিক সমাধান।  বায়ু দূষণ রোধে ‘গ্রিন বেল্ট’ তৈরি এবং নির্মাণের ধুলোবালি নিয়ন্ত্রণে কড়া আইন। পরিবেশ ধ্বংসকারী অবৈধ বালিখাদান ও পাহাড় কাটা বন্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা এবং অরণ্য রক্ষা। পৌরসভা ও ব্লক স্তরে বৈজ্ঞানিক পদ্ধতিতে আবর্জনা ফেলার (Waste Management) স্থায়ী সমাধান।

​নারী ক্ষমতায়ন ও সুরক্ষা
Women Safety.png

মহিলাদের আর্থিক স্বাধীনতার লক্ষ্যে ক্ষুদ্র ব্যবসার সাথে যুক্ত এবং স্বনির্ভর গোষ্ঠীগুলোকে সরকারি গ্যারান্টিতে সম্পূর্ণ সুদমুক্ত ঋণের সুবিধা প্রদান করা। মহিলাদের সুরক্ষায় বিশেষ পিঙ্ক পুলিশ স্কোয়াড মোতায়েন করা।

কৃষি  উন্নয়ন
Agriculture.png

২ লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব। ১৭টি প্রধান ফসলের জন্য ‘ন্যূনতম সহায়ক মূল্য’ (MSP) নির্ধারণ ও সরকারি ক্রয়ের ব্যবস্থা। কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান।

পরিবহন ব্যবস্থা
Transportation.png

টোটো রেজিস্ট্রেশনের নামে বেআইনি তোলাবাজি ও সিন্ডিকেট রাজ বন্ধ করে সহজ অনলাইন রেজিস্ট্রেশন। প্রত্যন্ত গ্রাম থেকে নিকটবর্তী শহর বা রেলস্টেশন পর্যন্ত নিয়মিত সরকারি বাস সার্ভিস চালু।বাস, লরি ও অটো চালকদের জন্য বিশেষ বিমা এবং তাদের সন্তানদের জন্য শিক্ষা সহায়তার ব্যবস্থা।

আরও গুরুত্বপূর্ণ কোনো দাবি বা তথ্য যোগ করতে চাইলে, জানান আমাদের

bottom of page